বাঁশখালীতে বজ্রপাতে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ মে) আনুমানিক ৭টার সময় উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষক মাওলানা আব্দুল্লাহ সরল ইউনিয়নের বজল আহমদের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে বাঁশখালীতে ধমকা হাওয়া, বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বৃষ্টি থেমে গেলে সন্ধ্যার দিকে বাজার নিয়ে বাড়িতে আসার সময় বাড়ির উঠানে আসলে হঠাৎ বজ্রপাত শুরু হয়।
বাড়িতে প্রবেশের মূহুর্তে আহত হয়ে তিনি ঘরের ভিতরে পড়ে যায়। পরে ঘটনাস্থল থেকেই তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে জানা যায়।
মাওলানা আব্দুল্লাহ সরল ইসলামিয়া আনছারুল উলুম বালক-বালিকা মাদ্রাসার শিক্ষক। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ ৪ মেয়ে ও ২ ছেলে রেখে গেছেন।

