বরিশাল-২ আসনে বিএনপি প্রার্থী সান্টু বিপুল ভোটে বিজয়ী
১৩ February ২০২৬ Friday ১:০০:০৪ AM
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ ( বানারীপাড়া-উজিরপুর) আসনে প্রায় ৭০ হাজার ভোটের বিশাল ব্যবধানে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু বিজয়ী হয়েছেন। জানা গেছে, তিনি দুই উপজেলার সব কয়টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে ৬৯ হাজার ৪২২ ভোট বেশী পেয়ে এগিয়ে রয়েছেন। বানারীপাড়া উপজেলার সব কটি কেন্দ্রে ধানের শীষ প্রতিক ৫৩ হাজার ৮৫০ ভোট ও দাঁড়িপাল্লা প্রতিক পেয়েছে ৩২ হাজার ১১৩ ভোট। এ উপজেলায় ধানের শীষ প্রতিকের প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু ২১ হাজার ৭৩৭ ভোট বেশী পেয়েছেন। আপরদিকে উজিরপুর উপজেলার সব কটি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতিক ৮৭ হাজার ৪৩০ ভোট ও জামাতের প্রার্থী মাষ্টার আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতিকে ৩৮হাজার ৬১৯ ভোট পেয়েছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)