বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার।

বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার।

২৯ July ২০২৬ Wednesday ১০:৫২:৪০ PM

Print this E-mail this


নিজস্ব প্রতিনিধি:

বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার।

বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ বাবুগঞ্জ উপজেলার দুই কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার দিকে বরিশাল সিটি শহরের ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক এলাকায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পরিদর্শক মো. ছগির হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামের মৃত কালু বেপারীর ছেলে মো. বেল্লাল হোসেন (৪৫) এবং একই গ্রামের মৃত আবু বক্কর আকনের ছেলে মো. রিয়াজুল ইসলাম (৪২)।

পুলিশ জানায়, অভিযানে বেল্লাল হোসেনের কাছ থেকে ২০০ পিস এবং রিয়াজুল ইসলামের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত একটি প্লাটিনা মোটরসাইকেল জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশের দাবি, গ্রেপ্তার বেল্লাল হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পেশার আড়ালে মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন। এর আগে তিনি একটি মাদক মামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন বলেও পুলিশ জানায়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts