বরিশালে মামলাকে ঘিরে দ্বিধাবিভক্ত বৈষম্যবিরোধী ছাত্র নেতারা
১৯ May ২০২৫ Monday ৫:৩৫:০১ PM
Warning: Trying to access array offset on null in /home/amdrbari/domains/amaderbarisal.com/public_html/wp-content/themes/newsbee/news.php on line 6
বিশেষ প্রতিনিধি:
২৪৭ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হওয়ার পর সেই মামলার বাদীকে শো’কজ নোটিস দিয়ে বিভক্তি প্রকাশ্য রুপ নিল। কমিটির অন্য নেতারা বলছেন, এই মামলার সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির অন্য নেতারা কোনোভাবে জড়িত নয়। যিনি এই মামলা দায়ের করেছেন তাকে ইতিমধ্যে শোকজ করা হয়েছে। বিষয়টি কেন্দ্রে জানানো হয়েছে তারা তথ্য প্রমাণর ভিত্তিতে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন। সোমবার (১৯ মে) বরিশাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা কমিটির আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, গত ১৪ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মারজুক আব্দুল্লাহ বরিশাল কোতোয়ালি থানায় বিভিন্ন উপজেলার ২৪৭ ব্যক্তির নামে একটি মামলা দায়ের করেন। এই মামলার সঙ্গে জেলা কমিটির আহ্বায়কসহ অনান্যরা কোনোভাবেই জড়িত না এবং জেলা কমিটির সদস্যরাও জড়িত নয়। কিছু কুচক্রীমহল কমিটির আহ্বায়কসহ কিছু ব্যক্তিকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। এই মামলাকে কেন্দ্র করে বিএম কলেজে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তারা মনে করছেন এটি পরিকল্পিত। বিএম কলেজে শিক্ষার পরিবেশ নষ্ট করতেই কিছু মহল এমনটা করছে। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো চাঁদাবাজির সঙ্গে সংশ্লিষ্ট যদি এমন কোনো প্রমাণ পাওয়া যায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে মামলাকে ঘিরে দ্বিধাবিভক্ত বৈষম্যবিরোধী ছাত্র নেতারা
বরিশালে পরীক্ষার ফরম পূরণ করতে পারেননি ৪০০ শিক্ষার্থী
নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা
বরিশাল সদর আসনের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ গ্রেপ্তার
বরিশালে স্থানীয় পশুতেই হবে কোরবানি, চাহিদা প্রায় ৪ লাখ