| ২০ May ২০২৬ Wednesday ৯:১৪:০৭ PM | |
নগর প্রতিনিধি:

কোনো পণ্যে ভেজাল প্রমাণিত হলে শুধু বাজারজাত বন্ধ করলেই হবে না, জনসচেতনতা বাড়াতে প্রচার কার্যক্রমও চালাতে হবে বলে জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক খায়রুল আলম সুমন।
বুধবার বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
জেলা প্রশাসক বলেন, বাজারে অনেক পণ্য যথাযথ পরীক্ষা ছাড়াই নকল বিএসটিআই সিল ব্যবহার করে বিক্রি হচ্ছে। ভেজাল ও নিম্নমানের পণ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান এবং বাজার তদারকি আরও জোরদার করতে হবে।
তিনি আরও বলেন, ভোক্তাদের নিরাপদ পণ্য নিশ্চিত ও জীবনমান উন্নয়নে বিএসটিআইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
‘নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বরিশাল বিভাগীয় কার্যালয় ও জেলা প্রশাসন।
অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এজেডএম মোস্তাফিজুর রহমান।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিল্প ও বণিক সমিতির প্রতিনিধি, ব্যবসায়ী নেতা ও শিল্প উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |
