বরিশালে বিএনপি–জামায়াতের ১২ প্রার্থীর ছয়জনই কোটিপতি

বরিশালে বিএনপি–জামায়াতের ১২ প্রার্থীর ছয়জনই কোটিপতি

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী আবুল হোসেন খান হলফনামায় তাঁর অস্থাবর সম্পদের মূল্য দেখিয়েছেন ১ কোটি ৭০ লাখ ৫৫ হাজার ৮৫৫ টাকা ও স্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ৭ লাখ ৩১ হাজার ৬২০ টাকা।

এ ছাড়া বরিশাল-১ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা কামরুল ইসলামের অস্থাবর সম্পদ আছে ২৫ লাখ ৭০ হাজার ৯৬৬ টাকার। পেশায় ‘ওয়াজিয়ান’ এই প্রার্থী স্থাবর সম্পদ উল্লেখ করেছেন ১ কোটি ২৭ রাখ ৪২ হাজার ৯৬৬ টাকার।

সম্পদে পিছিয়ে, মামলায় এগিয়ে বিএনপির রাজিব

হলফনামা বিশ্লেষণে দেখা যায়, বিএনপির মনোনয়ন পাওয়া বরিশালের ছয় প্রার্থীর সবাই পেশায় ব্যবসায়ী। তবে পাঁচজন প্রার্থী কোটিপতি হলেও একমাত্র বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ–হিজলা) আসনের প্রার্থী রাজিব আহসানের সম্পদ কোটির নিচে। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসানের স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট সম্পদের পরিমাণ ৮৩ লাখ টাকা।

সম্পদের দিক থেকে অন্য প্রার্থীদের তুলনায় পিছিয়ে থাকলেও মামলার সংখ্যায় তিনি এগিয়ে। পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে দায়ের হওয়া মামলার দিক থেকে তিনিই বিএনপির প্রার্থীদের মধ্যে শীর্ষে। হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের আগপর্যন্ত তাঁর বিরুদ্ধে ৮২টি মামলা হয়েছে।

Explore More Districts