বরিশালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীদের ঝটিকা মিছিল

বরিশালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীদের ঝটিকা মিছিল

১৭ April ২০২৬ Friday ১১:২৩:২৯ PM

Print this E-mail this


বরিশালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীদের ঝটিকা মিছিল

বরিশাল নগরের প্রাণকেন্দ্র সদর রোডে শুক্রবার জুমার নামাজ শেষে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল কর্মী। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুলিশ হত্যার বিচারের দাবীতে তারা এই বিক্ষোভ মিছিল করেন।

তবে আকস্মিক এ মিছিল ঘিরে এলাকায় স্বল্প সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পুলিশ পৌছানোর পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে বিবিরপুকুর এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে কাকুলীর মোড়ের ট্রাফিক পুলিশ বক্সের সামনে দিয়ে অগ্রসর হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। তাঁদের বহন করা ব্যানারে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পুলিশ হত্যার বিচার দাবির কথা উল্লেখ ছিল।

ব্যানারে দলটির শীর্ষ নেতাদের ছবিও দেখা যায়।মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের অধিকাংশের মুখে সার্জিক্যাল মাস্ক, কারও মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। চোখে চশমা পরা থাকায় তাঁদের শনাক্ত করা কঠিন ছিল।

প্রত্যক্ষদর্শীদের মতে, মিছিলে প্রায় ৩০ জন অংশ নেন। কিছু সময় সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেওয়ার পর মিছিলটি দ্রুত আশপাশের গলিতে ছড়িয়ে পড়ে। এরপর অংশগ্রহণকারীরা এলাকা ত্যাগ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের সাবেক এক কাউন্সিলরের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ঘটনার সময় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা তেমন চোখে পড়েনি। পরে পরিস্থিতি স্বাভাবিক থাকে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts