বরিশালে গ্যারেজে আটকে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জেলহাজতে

বরিশালে গ্যারেজে আটকে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জেলহাজতে

২৭ May ২০২৬ Wednesday ১২:১১:২৯ PM

Print this E-mail this


নগর প্রতিনিধি:

বরিশালে গ্যারেজে আটকে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জেলহাজতে

ইজি বাইকের গ্যারেজে আটকে এক শিশুকে (৬) ধর্ষণচেষ্টার অভিযোগে মারুফ হোসেন (২৫) নামের এক যুবককে আটক পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। পরে এয়ারপোর্ট থানা পুলিশ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠান।

মঙ্গলবার বরিশাল নগরীর এয়ারপোর্ট থানাধীন ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠী এলাকায় এ ঘটনা ঘটে। 

মারুফ ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার বাসিন্দা। সে বরিশাল নগরীর কাশিপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করত। আর ঘটনার শিকার ওই শিশু স্থানীয় একটি কওমি মাদরাসার নার্সারিতে লেখাপড়া করত।

এ ঘটনায় ওই শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, ঘটনার শিকার শিশুটি তার চাচাতো বোন ও অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করতে বাসা থেকে বের হয়। এ সময় অভিযুক্ত মারুফ হোসেন শিশুটিকে ডেকে ইছাকাঠি এলাকার একটি অটোরিকশার গ্যারেজের ভেতরে নিয়ে যায়। সেখানে প্রথমে শিশুটিকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণচেষ্টা ও শারীরিক নির্যাতন চালানো হয়।

একপর্যায়ে শিশুটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় অভিযুক্ত মারুফ ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শিশু নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগে মারুফ হোসেন নামের একজনকে আটক করে স্থানীয় জনতা পুলিশে খবর দিলে পুলিশ তাকে হেফাজতে নেয়। প্রাথমিক তদন্তে জানা যায়, মারুফ এর আগেও বিভিন্ন জায়গায় এ রকম ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।ওই মামলায় মারুফকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts