| ১ April ২০২৬ Wednesday ১২:৪৭:১৬ PM | |
বরগুনা প্রতিনিধি:

বরগুনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা।
মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় জেলা পরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার নাম সরকারিভাবে ঘোষণা করা হয়েছে।
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দাবি- নজরুল ইসলাম মোল্লা সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হলেও বরগুনার রাজনীতিতে তার অসামান্য অবদানের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে এই পদে নিয়োগ দিয়েছেন।
বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এসএম হুমায়ুন হাসান শাহীন জানিয়েছেন, বরগুনা জেলার উন্নয়নকে আরও ত্বরান্বিত করার উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নজরুল ইসলাম মোল্লাকে জেলা পরিষদ প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন। এ নিয়োগে বরগুনা জেলা বিএনপি কৃতজ্ঞ।
নজরুল ইসলাম মোল্লা বলেন, বরগুনা জেলার সার্বিক উন্নয়ন ও নাগরিক কল্যাণে আমি সব সরকারি ও স্থানীয় উদ্যোগকে সমন্বয় করে কাজ করার চেষ্টা করব। এ জেলার শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন ও পর্যটন খাতে আমি উল্লেখযোগ্য ভূমিকা রাখার চেষ্টা করব। বরগুনাবাসীর আস্থা ও সহযোগিতাই আমার জন্য সবচেয়ে বড় প্রেরণা।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

