বরগুনার ২ গ্রামে বজ্রপাতে দুই কৃষক নিহত

বরগুনার ২ গ্রামে বজ্রপাতে দুই কৃষক নিহত

৩০ April ২০২৬ Thursday ১:৪৯:৩০ PM

Print this E-mail this


আমতলী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার ২ গ্রামে বজ্রপাতে দুই কৃষক নিহত

আমতলী উপজেলার পুজাখোলা গ্রামের কৃষক নুরজামাল (৫৪) মাঠে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী ক্ষতিগ্রস্ত পরিবারকে ২৫ হাজার টাকা অনুদান দিয়েছেন। অপরদিকে পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার শান্তিপুর গ্রামের কৃষক খালেক হাওলাদার (৫৫) মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন। এ ঘটনা ঘটেছে বুধবার দুপুরে।

জানা গেছে, আমতলী উপজেলার পুজাখোলা গ্রামের কৃষক নুরজামাল বৃষ্টির মধ্যে মাছ ধরতে মাঠে যান। মাছ ধরার সময় বজ্রপাতে তার শরীর ঝলসে যায় এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পরিবারের লোকজন তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। ওই দিন বিকেলে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী নিহতের বাড়ি পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে ২৫ হাজার টাকা অনুদান দেন।

অপরদিকে পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার চাকামুইয়া ইউনিয়নের শান্তিপুর গ্রামের কৃষক খালেক হাওলাদার মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে ঝলসে যান। স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালের চিকিৎসক ডা. হুমায়ুন হাসান সুমন তাকে মৃত ঘোষণা করেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. হুমায়ুন হাসান সুমন বলেন, বজ্রপাতে নিহত খালেক হাওলাদারকে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।

আমতলী থানার অফিসার ইনচার্জ আবু সাহাদাৎ মো. হাসনাইন পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, নিহতের বাড়ি পরিদর্শন করে ওই পরিবারকে ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts