| ১২ April ২০২৬ Sunday ৩:০৯:০১ PM | |
আমতলী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলীতে রাতের আঁধারে ৮ বিঘা জমির পাকা তরমুজ কেটে নষ্ট করে দেওয়া হয়েছে। সম্প্রতি দুর্বৃত্তরা এ তাণ্ডব চালালে সর্বস্বান্ত হওয়ার মুখে পড়েছেন কৃষক জহিরুল ইসলাম। সকালে তিনি মাঠে গিয়ে দেখেন, দা দিয়ে কাটা তরমুজ খণ্ড-বিখণ্ড অবস্থায় পড়ে আছে।
উপজেলার হলদিয়া ইউনিয়নের হলদিয়া গ্রামে কৃষক জহিরুল ইসলাম বলেন, পুরো মৌসুমের আয়ের স্বপ্ন এক রাতেই ভেঙে গেছে। ৮ বিঘা জমির পোক্ত তরমুজ রাতের আধাঁরে দুর্বৃত্তরা কেটে ফেলে গেছে।
তিনি আরও বলেন, ফলনও সন্তোষজনক হয়েছিল। আশা ছিল, তরমুজ বিক্রি করে বসত ঘরটি উপার্জিত পাকা করব।
এ ঘটনার বিষয়ে আমতলী থানাকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পায়। এ ঘটনায় অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কৃষক জহিরুল ইসলাম।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

