| ৭ June ২০২৬ Sunday ৫:০০:৩৭ PM | |
তালতলী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার তালতলীতে বজ্রপাতে মো. অলিউল্লাহ (১৭) নাম এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) দুপুর ১২টার দিকে তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত অলিউল্লাহ তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের মো. লোকমান হাকিমের ছেলে।
পঁচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুহুল আমিন মুন্সি জানান, অলিউল্লাহ পেশায় একজন মৎস্য চাষি ছিলেন। প্রতিদিনের ন্যায় সকালে তিনি ও তার বাবা পায়রা নদীতে মাছ শিকার করতে যান।
সেখানে তারা বড়শি দিয়ে মাছ শিকার করছিলেন। এ সময় ঝড়-বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাতে অলিউল্লাহ ঘটনাস্থলেই মারা যান।
তালতলী থানার ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

