| ২৮ March ২০২৬ Saturday ২:১৫:৫৯ PM | |
পাথরঘাটা ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় ১ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ৯ হাজার টাকায় বিক্রি হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটি বিক্রি হয়।
মাছটি ধরা পড়ে পাথরঘাটা উপজেলার হরিণঘাটা এলাকার বিষখালী নদীতে রাসেল হোসেনের জালে। তিনি জানান, মাছ শিকারের জন্য জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে ওই বড় ইলিশটিও ধরা পড়ে।
পরে মাছটি বিক্রি করার জন্য পাথরঘাটার দেশের দ্বিতীয় বৃহত্তম মাছ বাজারে নিয়ে আসা হয়। মনিরা দোয়া মৎস্য ভাণ্ডারে মাছটি ৮ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়। এরপর বাজারে খোলা ডাকে ব্যবসায়ীরা দাম বাড়াতে থাকেন এবং পরে পাইকার জাকির হোসেন ৯ হাজার টাকায় মাছটি কিনে নেন।
পাইকার জাকির হোসেন বলেন, মাছটির আকৃতিই আলাদা। দেহের গঠন নিখুঁত। দেখেই বোঝা যায় মাছের মান ভালো। তাই দাম বেশি পাওয়া গেছে। মাছটি ঢাকা নিয়ে বিক্রি করব।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

