বরগুনায় আদালতকে কটূক্তি, অস্ত্র মামলার আসামির ২ মাসের সশ্রম কারাদণ্ড

২ September ২০২৬ Wednesday ১২:৩১:২৫ PM

Print this E-mail this


আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলীতে বিচার কাজ চলাকালে আদালতকে কটূক্তি করায় রনি খান নামের এক অস্ত্র মামলার আসামিকে তাৎক্ষণিক দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইফতি হাসান ইমরান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত রনি তালতলী থানায় দায়ের করা অস্ত্র মামলার আসামি।

আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী আবু বকর মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমতলীর একটি ডাকাতি মামলায় রনিকে শোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতে তোলা হয়। ওই সময় তিনি বিচার কার্যক্রম চলাকালে আদালতকে উদ্দেশে করে অশ্লীল মন্তব্য করেন।

পরে আদালতের বিচারকের জিজ্ঞাসাবাদে আসামি রনি তার নিজের দোষ স্বীকার করলে আদালত দণ্ডবিধির ২২৮ ধারা অনুযায়ী তাকে দুই মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি অ্যাড. মাহবুব আলম জানান, বিচারিক শৃঙ্খলা রক্ষায় আদালতের এ কঠোর অবস্থান ভবিষ্যতের জন্য সব আসামিদের জন্য সতর্কবার্তা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts