বয়স্কদের প্রোটিনের ঘাটতি মেটাবে যেসব খাবার – DesheBideshe

বয়স্কদের প্রোটিনের ঘাটতি মেটাবে যেসব খাবার – DesheBideshe

বয়স্কদের প্রোটিনের ঘাটতি মেটাবে যেসব খাবার – DesheBideshe

পরিবারের বয়স্কদের বা মা-বাবার স্বাস্থ্য নিয়ে চিন্তার অন্ত থাকে না অনেকের। সময়ের সঙ্গে সঙ্গে শরীর ভাঙে। কিন্তু সঠিক ডায়েট মেনে চললে কিছুটা হলেও দূরে রাখা যায় বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা। বিশেষ করে প্রবীণ ব্যক্তিদের সুস্থ থাকার জন্য প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া খুবই জরুরি।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের প্রোটিনের চাহিদা বাড়ে, কারণ এই সময় মাংসপেশি দুর্বল হয়ে যায় এবং শরীরের অন্যান্য কার্যক্রমও ধীর হয়ে আসে। প্রোটিন আমাদের শরীরের কোষ তৈরি করতে, মাংসপেশি গঠন করতে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এই প্রতিবেদনে দেখে নিন এমন কিছু প্রোটিন সমৃদ্ধ খাবার, যা বয়স্কদের জন্য খুবই উপকারী—

ডিম: ডিম প্রোটিনের অন্যতম উৎকৃষ্ট উৎস। একটি ডিমে প্রায় ৬ গ্রাম প্রোটিন থাকে।

তা ছাড়া এই প্রোটিন সহজে হজমও হয়। তবে বেশি ডিম খেলে কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে। তাই যাদের কোলেস্টেরলের সমস্যা আছে তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডিম খাবেন।

মাছ: মাছ আরেকটি উৎকৃষ্ট প্রোটিন সমৃদ্ধ খাবার।
স্যামন, টুনা, ম্যাকারেল ইত্যাদি মাছে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি এসিড থাকে, যা হৃদরোগের জন্য খুবই উপকারী।

মাংস: মাংস প্রোটিনের ভালো উৎস। তবে প্রবীণদের জন্য অতিরিক্ত মাংস খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে। তাই কম চর্বিযুক্ত মাংস খাওয়া ভালো। তেল মশলা কম দিয়ে মুরগির মাংসের বুকের দিকের মাংস খেতে পারেন।

দুধ ও দুগ্ধজাত খাবার: দুধ, দই, পনির ইত্যাদি দুগ্ধজাত পণ্যে প্রচুর পরিমাণে প্রোটিন ও ক্যালসিয়াম থাকে। এগুলো হাড় মজবুত রাখতে সাহায্য করে।

শিম ও মটরশুঁটি: যারা নিরামিষ খাবার খেতে চান তারা খেতে পারেন শিম ও মটরশুঁটি। এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এই সবজিগুলো ফাইবার সমৃদ্ধ হওয়ায় হজমের জন্যও ভালো।

সয়াবিন: সয়াবিনে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এটি মাংসের বিকল্প হিসেবেও ব্যবহার করা যেতে পারে।

প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ার পাশাপাশি প্রবীণ ব্যক্তিদের নিয়মিত ব্যায়াম করা উচিত। ব্যায়াম করলে মাংসপেশি শক্তিশালী থাকে এবং শরীরের অন্যান্য কার্যক্রমও ভালো থাকে।

এনএন



Explore More Districts