বন্ধুত্বের আড়ালে চীন একসময় কানাডাকে গিলে খাবে, বললেন ট্রাম্প – DesheBideshe

বন্ধুত্বের আড়ালে চীন একসময় কানাডাকে গিলে খাবে, বললেন ট্রাম্প – DesheBideshe

বন্ধুত্বের আড়ালে চীন একসময় কানাডাকে গিলে খাবে, বললেন ট্রাম্প – DesheBideshe

ওয়াশিংটন, ২৪ জানুয়ারি – ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্র গোল্ডেন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করতে চাইলেও কানাডা তা বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কানাডা যুক্তরাষ্ট্রকে সাহায্য করার বদলে চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াচ্ছে। কিন্তু এই বন্ধুত্বের আড়ালে চীন তাদের গিলে খাবে।

স্থানীয় সময় শুক্রবার (২৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, “গ্রিনল্যান্ডে গোল্ডেন ডোম স্থাপনের বিরুদ্ধে কানাডা। যদিও এই গোল্ডেন ডোম কানাডাকেও সুরক্ষা দেবে। আমাদের সাহায্য না করে তারা চীনের সঙ্গে ব্যবসা করার পক্ষে ভোট দিয়েছে। যারা কানাডাকে এক বছরের মধ্যে গিলে খাবে।”

দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরই কানাডার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ট্রাম্প। তিনি প্রায়ই দেশটির নেতাদের সমালোচনা করেন।

চীনের সঙ্গে কয়েকদিন আগে বাণিজ্য চুক্তি করেছে কানাডা। এতে দুই দেশের কিছু পণ্যের আমদানি-রপ্তানির ক্ষেত্রে শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নে বেইজিং সফরে গিয়ে চুক্তি করেন। এরপরই ট্রাম্প মন্তব্য করেন, কানাডা চীনের সঙ্গে ব্যবসার আড়ালে গিলে খাবে।

কানাডা সবচেয়ে বেশি ব্যবসা করে যুক্তরাষ্ট্রের সঙ্গে, এরপর চীনের সঙ্গে। যদিও মাঝে সম্পর্ক খারাপ ছিল, এখন দুই দেশ আবারও বাণিজ্যিক সম্পর্ক পুনর্স্থাপনের চেষ্টা করছে।

গত সপ্তাহে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, আর্কটিক অঞ্চলের গ্রিনল্যান্ডে যদি গোল্ডেন ডোম স্থাপন করা হয়, তাহলে স্বাভাবিকভাবেই কানাডা সুবিধা পাবে এবং সুরক্ষিত থাকবে। তিনি আরও বলেন, কানাডা বিনামূল্যে যুক্তরাষ্ট্রের সুবিধা পায় এবং তাদের জন্যই কানাডা টিকে আছে।

তিনি বলেন, “আমরা গোল্ডেন ডোম স্থাপন করব, যা স্বাভাবিকভাবেই কানাডাকে রক্ষা করবে। কানাডা আমাদের কাছ থেকে অনেক কিছু বিনামূল্যে পায়। তাদের আমাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত।”

“কানাডা যুক্তরাষ্ট্রের কারণে বেঁচে আছে।” দেশটির প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, “পরবর্তীতে যুক্তরাষ্ট্রকে নিয়ে কিছু বলার আগে এটি মনে রাখবেন, মার্ক।”

কিন্তু ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করে কানাডিয়ান প্রধানমন্ত্রী বলেন, “কানাডা যুক্তরাষ্ট্রের জন্য বেঁচে নেই। কানাডা সফলতা পাচ্ছে কারণ আমরা কানাডিয়ান।”

এনএন/ ২৪ জানুয়ারি ২০২৬



Explore More Districts