বড়লেখায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

বড়লেখায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

বড়লেখায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারের বড়লেখায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসম্বর) দিনের প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে বড়লেখা পৌরশহরের বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্টানিক সূচনা হয়।

পরে স্বাধীনতাযুদ্ধে শহীদদের স্মরণে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, বড়লেখা পৌরসভা, ফায়ার সার্ভিস, প্রেসক্লাব, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই নিসচাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক প্রতিনিধিরা পর্যায়ক্রমে বিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ৯টায় বড়লেখা পৌর শহরের পাথারিয়া ছোটলিখা সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করাহয়। এসময় জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী। এসময় সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, বড়লেখা থানার (ওসি) মো. মনিরুজ্জামান খান উপস্থিত ছিলেন।

দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরি।

বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রাঙ্গণে তিন দিন ব্যাপী বিজয় মেলার (চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত কুটির শিল্প পণ্যের শুভ উদ্বোধন করাহয়। মেলায় বিভিন্ন উদ্যোক্তা তাদের উৎপাদিত হস্তশিল্প নিয়ে আসেন।

এদিকে দুপুরে বড়লেখা পৌর শহরে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠন, জামায়াতে ইসলামী, উপজেলা যুব বিভাগ, আনজুমানে আল-ইসলাহ, খেলাফত মজলিস এবং উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বিজয় র‍্যালি বের করে। এছাড়া উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে।

Explore More Districts