মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় হাড়কাঁপানো শীতে খোঁজে খোঁজে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সহকারি কমিশনার (ভূমি) ও পৌরসভা প্রশাসক নাঈমা নাদিয়া।
তিনি বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতের আঁধারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৌরশহরের ফুটপাত ও অলিগতিতে এ শীতবস্ত্র বিতরণ করেন।
জানা যায়, পৌষের তীব্র শীতে যখন জনজীবন বিপর্যস্ত, দুর্গম এলাকার দরিদ্র মানুষ যখন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন, ঠিক তখনই হাজির হন সহকারি কমিশনার (ভূমি)। শীতবস্ত্রের অভাবে ভোগান্তির শিকার ছিন্নমুল, দিনমজুর, ভ্যান চালক, ভিক্ষুক, বস্ত্রহারা নারী-পুরুষের মাঝে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন তাছাড়া বিভিন্ন বস্তিতে গিয়ে অনেককে ঘুম থেকে ডেকে তিনি শীতবস্ত্র তোলে দিয়েছেন।
শীতার্ত দরিদ্র লোকজন জানান, রাতের নিস্তব্ধতায় সরকারি এই উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শীতার্ত মানুষ। তারা ভাবতেও পারেননি মারাত্মক শীতে যবুথবু অবস্থায় সরকারি কেউ এসে তাদের শীত নিবারণের জন্য কম্বল তোলে দিবেন।

