বড়লেখায় ঋণের চাপে যুবকের রহস্যজনক মৃত্যু

বড়লেখায় ঋণের চাপে যুবকের রহস্যজনক মৃত্যু

বড়লেখায় ঋণের চাপে যুবকের রহস্যজনক মৃত্যু

মৌলভীবাজারের বড়লেখায় ঋণের চাপে হতাশাগ্রস্ত হয়ে বিষপানে জাকির হোসেন (২৭) নামে এক যুবক মারা গেছেন।

রোববার (২১ জুন) দুপুরে সিলেটের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার দুপুরে মরদেহের ময়নাতদেন্তর জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

নিহত জাকির হোসেন উপজেলার দক্ষিণ গান্ধাই গ্রামের মৃত মস্তাব আলীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জাকির হোসেন বিভিন্ন কারণে মোটা অঙ্কের ঋণে জর্জরিত ছিলেন। ঋণের বোঝা ও দুশ্চিন্তায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। গত শনিবার সকালে চিনি আনার কথা বলে বাড়ি থেকে বের হন। বাড়ি ফেরার কিছুক্ষণ পরই তিনি প্রচণ্ড বুকে ও পেটের ব্যথায় ছটফট করতে থাকেন এবং বমি করতে শুরু করেন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় পরবর্তীতে একটি প্রাইভেট হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রবিবার রাতে স্বজনরা মরদেহ বাড়িতে নেওয়ার পথে থানায় যান এবং ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন করেন। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পুলিশ লাশ উদ্ধার করে সোমবার দুপুরে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, পরিবারের সদস্যরা দাবি করেছেন ঋণের হতাশা থেকে জাকির বিষপান করেছেন। তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন জানিয়েছিলেন। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য পুলিশ লাশ উদ্ধার করে সোমবার দুপুরে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ডিএস/এফআর/এসএ

Explore More Districts