বকশীগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর

বকশীগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর

বকশীগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর

জিএম ফাতিউল হাফিজ বাবু
জামালপুরের বকশীগঞ্জে “প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি” বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে।
গত মঙ্গলবার ৯ জুন দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, উপজেলা আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার রাজু, উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিল, বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা সহ সুধী মহলের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Explore More Districts