বকশীগঞ্জ প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ রিংজাল ও কারেন্ট জব্দ করা হয়েছে। জব্দের পর সেই জাল গুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এসব জাল পোড়ানো হয়।
জানা গেছে, বুধবার বিকালে উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুনের নেতৃত্বে নিলক্ষিয়া ইউনিয়নের কুকরা বিলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৬টি রিংজাল ও ২৫শ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে সন্ধ্যায় উপজেলা চত্বরে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনার উপস্থিততে জব্দকৃত জাল গুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন ও বকশীগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এমন অভিযান থাকবে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা।

