বকশীগঞ্জে প্রবাসীর পরিবারকে নানাভাবে হয়রানি ও হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর

বকশীগঞ্জে প্রবাসীর পরিবারকে নানাভাবে হয়রানি ও হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর




বকশীগঞ্জে প্রবাসীর পরিবারকে নানাভাবে হয়রানি ও হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর



বকশীগঞ্জ প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে সৌদি প্রবাসীর পরিবারকে একের পর এক মিথ্যা মামলা, হামলা অগ্নিসংযোগ, হুমকি ও একজনকে হত্যা চেষ্টা করা হয়েছে। এসব ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী। গত বুধবার ২৪ জুন দুপুরে বগারচর ইউনিয়নের টাংগারী পাড়া গ্রামে মানববন্ধন করেন সৌদি প্রবাসী আলতাব হোসেনের ভুক্তভোগী পরিবার। মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী প্রবাসী আলতাব হোসেনের মা কুলসুম বেগম, স্ত্রী শিল্পী বেগম, ভাই মো. আসাদুল্লাহ। মানববন্ধনে অভিযুক্ত নুরুল আমিন নটকা, শহিদুল্লাহ ও আবদুর রহিমকে গ্রেপ্তার ও বিচার দাবি করেন ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী মো. আসাদুল্লাহ বলেন, টাংগারী পাড়া গ্রামের মৃত সাহাজ উদ্দিনের ছেলে নুরুল আমিন নটকা, তার ছেলে আবদুর রহিম, নয়ন মিয়ার সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত ২ জুন সন্ধ্যায় স্থানীয় নঈম মিয়ার বাজার থেকে আমার ভাই হযরত আলী বাড়ি ফেরার পথে তার পথ রোধ করে কুপিয়ে ও পিটিয়ে হাত পা ভেঙে দেয় এবং হত্যার চেষ্টা করে। এসময় স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে পঙ্গুত্ব বরণের পথে আমার ভাই হযরত আলী। শুধু তাই নয় অভিযুক্তরা একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে। এছাড়াও আমাদের বাড়িতে অগ্নিসংযোগ করে আমাদের সবাইকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে তারা। আমাদের পরিবার তাদের ভয়ে ভীত সন্তস্ত্র হয়ে পড়েছি। তাই নুরুল আমিন নটকা, শহিদুল্লাহ ও আবদুর রহিম সহ জড়িত সকলে দ্রুত গ্রেপ্তার ও তাদের বিচার দাবি করছি।


Explore More Districts