ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৭

ভূমিকম্পে ফিলিপাইনে বহু ভবন ধসে পড়েছে এবং রাস্তাঘাট ফেটে গেছে। দ্বীপটির বিস্তীর্ণ এলাকায় এখনো বিদ্যুৎ ও টেলিযোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। গত সোমবার সকালে এ ভূমিকম্প আঘাত হানে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, রিখটার স্কেলে এ ভূমিকম্পের তীব্রতা ছিল ৭ দশমিক ৮। ভূমিকম্পের পরপর সুনামির সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয়।

জিএফজেড আরও জানায়, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের উৎপত্তি।

Explore More Districts