ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন সদরপুর থানার ওসি মো. আব্দুল আল মামুন শাহ।

মঙ্গলবার (৯ জুন) সকালে ফরিদপুর পুলিশ লাইনসের শহীদ ছালাম সভাকক্ষে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
এ সময় ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম তার হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পেশাগত দক্ষতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মামলার তদন্ত কার্যক্রমে সাফল্য এবং সার্বিক কর্মদক্ষতার মূল্যায়নের ভিত্তিতে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
পুরস্কার গ্রহণের পর ওসি মো. আব্দুল আল মামুন শাহ বলেন, ‘এই অর্জন শুধু আমার একার নয়, সদরপুর থানার সব কর্মকর্তা ও সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।’
এদিকে সদরপুর থানার ওসির এ অর্জনে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।
আরও পড়ুনঃ
পে-স্কেল কার্যকরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান সরকারি কর্মচারীরা
স্থানীয়দের প্রত্যাশা, তার নেতৃত্বে সদরপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং অপরাধ দমনে কার্যকর ভূমিকা অব্যাহত থাকবে।
Zoom Bangla News
inews.zoombangla.com



