নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কাশীপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র পাভেল নামে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় এক মাদক কারবারি রায়হান বাবুর বিরুদ্ধে । সোমবার (৩১ মার্চ) বিকেলে আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। এর আগে গত ৭ ফেব্রুয়ারী ফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতাকে বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে করে হত্যা করেছে দুবৃত্তরা। ওই হত্যার ঘটনায় মূল অপরাধীকে গ্রেফতার করতে ব্যর্থ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ ।
নিহত পাভেল (৩৭) সদর উপজেলার ফতুল্লা থানাধীন কাশিপুর মধ্যপাড়া এলাকার হাসমত উল্লাহর পুত্ৰ জানা গেছে ।
প্রাথমিক তদন্ত ও স্থানীয়দের বরাত দিয়ে ফতুল্লা থানার ওসি শরিফুল ইসলাম বলেন, স্থানীয় রায়হান বাবু এলাকায় মাদক সেবনসহ মাদক ব্যবসা করতো। পাভেল তার পূর্ব পরিচিত। মাদক কেনাবেচার টাকা লেনদেন নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। এ ঘটনায় মামলা হয়েছে। এবং অভিযুক্ত রায়হান বাবুকে গ্রেফতারে অভিযান চলছে বলেও থানায় ওসি।
উল্লেখ্য, এবছরের গত ৭ ফেব্রুয়ারী শুক্রবার ফতুল্লায় লালপুর এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা মামুনকে বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে দুবৃত্তরা।
স্থানীয়রা জানান, গত দুই মাসে ফতুল্লায় বেশ কয়েকটি অপরাধ কর্মকাণ্ড ঘটেছে। এসব ঘটনায় দেশ্যমান কোনো পুলিশি ততপরতা না থাকায় এবং অবৈধ অস্ত্র উদ্ধার না হাওয়ায় হত্যা সহ চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে। বর্তমানে ফতুল্লায় অপরাধীরা পুলিশকে তেমন কোনো মূল্যায়ন করছে না। এছাড়া পুলিশ তাতক্ষনিক ব্যবস্থা নিচ্ছে না এমন অভিযোগ তো রয়েছে বলেও জানান তারা।

