ফকল্যান্ড দ্বীপ নিয়ে নতুন জার্সি: আর্জেন্টাইন ফুটবলে ফের বিতর্ক – DesheBideshe

ফকল্যান্ড দ্বীপ নিয়ে নতুন জার্সি: আর্জেন্টাইন ফুটবলে ফের বিতর্ক – DesheBideshe



ফকল্যান্ড দ্বীপ নিয়ে নতুন জার্সি: আর্জেন্টাইন ফুটবলে ফের বিতর্ক – DesheBideshe

বুয়েনস আইরেস, ৪ আগস্ট – ফিফার তদন্ত চলাকালেই ফকল্যান্ড দ্বীপ নিয়ে রাজনৈতিক বার্তা সম্বলিত নতুন জার্সি পরে মাঠে নেমেছে আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগের ক্লাব আলমিরান্তে ব্রাউন। রবিবার রেসিং দে কর্দোবার বিপক্ষে ম্যাচে ক্লাবটি এই বিশেষ জার্সি পরে অংশ নেয়।

এতে ফকল্যান্ড দ্বীপের ওপর আর্জেন্টিনার সার্বভৌমত্বের দাবি তুলে ধরা হয়েছে। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, এই জার্সিটি মূলত ইসলাস মালভিনাসের প্রতি শ্রদ্ধা জানাতে তৈরি করা হয়েছে। জার্সির সামনের অংশে বড় অক্ষরে লেখা রয়েছে মালভিনাস আর্জেন্টিনার।

উল্লেখ্য, আর্জেন্টিনা ফকল্যান্ড দ্বীপকে ইসলাস মালভিনাস নামে অভিহিত করে থাকে। এই জার্সির লেখার ধরনটিও বিশেষভাবে নির্বাচন করা হয়েছে। এটি অনেকটা সেই ব্যানারের আদলে তৈরি যা বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডকে পরাজিত করার পর আর্জেন্টিনা জাতীয় দলের খেলোয়াড়রা প্রদর্শন করেছিলেন।

ম্যাচের আগে ক্লাবটি তাদের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স এ দলের শুরুর একাদশের ছবি প্রকাশ করে এবং ক্যাপশনে লেখে যে তারা আর্জেন্টিনার। ফকল্যান্ড দ্বীপ নিয়ে দীর্ঘকাল ধরে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে বিরোধ বিদ্যমান।

ব্রিটেন থেকে প্রায় ৮ হাজার মাইল এবং আর্জেন্টিনার মূল ভূখণ্ড থেকে প্রায় ৩০০ মাইল দূরে অবস্থিত এই দ্বীপটি নিয়ে রাজনৈতিক উত্তেজনা প্রায়ই খেলার মাঠে প্রতিফলিত হয়। সম্প্রতি ফিফা বিশ্বকাপ চলাকালে একাধিক ম্যাচে নিয়ম ভঙ্গের অভিযোগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

ফিফার নিয়ম অনুযায়ী কোনো ক্রীড়া আসরকে অ ক্রীড়াসংশ্লিষ্ট রাজনৈতিক প্রদর্শনের জন্য ব্যবহার করা নিষিদ্ধ। এর আগে ২০১৪ সালে স্লোভেনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে একই ধরনের ব্যানার প্রদর্শনের কারণে আর্জেন্টিনাকে বড় অংকের জরিমানা করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

এস এম/ ৪ আগস্ট ২০২৬



Explore More Districts