এই রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আদালতের প্রবেশ মুখে বসানো হয়েছে পুলিশের তল্লাশি চৌকি। এ ছাড়া নিরাপত্তা জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বলেন, নিয়মিত সদস্যের পাশাপাশি অতিরিক্ত আরও দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। বিজিবির দুই প্লাটুন সদস্য দায়িত্বে আছেন। এ ছাড়া স্থানীয় থানার পুলিশ ও র্যাবের সদস্যরা টহলে আছেন। নিরাপত্তা নিয়ে এখনো পর্যন্ত কোনো শঙ্কা নেই। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে।


