প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি অভিশংসিত হবেন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি অভিশংসিত হবেন

তবে এই সাংবাদিক এটাও বলেছেন, দলের (রিপাবলিকান পার্টি) মধ্যে অবশ্যই কিছু মানুষ আছেন, যাঁরা প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসনকে সমর্থন করবেন। তবে এটা নিশ্চিত নয়, দলের নেতৃত্ব এমন কৌশল নিয়ে এগিয়ে যেতে চাইবেন কি না।

এর একটা বাস্তব কারণ আছে বলেও মনে করছেন অ্যান্টনি। তাঁর মতে, মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং ট্রাম্পকে অভিশংসনের মুখোমুখি করে, তখন সেই প্রস্তাব উচ্চকক্ষ সিনেটে যাবে। সিনেটে প্রেসিডেন্ট ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে এবং পদ থেকে অপসারণের জন্য ডেমোক্র্যাটদের ৬০টি আসন প্রয়োজন। কিন্তু এর কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা খুবই ক্ষীণ।

ট্রাম্পের অভিশংসন এড়ানোর আরেকটি কারণ আছে, সেটা রাজনৈতিক। ডেমোক্র্যাটরা হয়তো রাষ্ট্রক্ষমতায় ফিরে আসার মধ্য দিয়ে নিজেদের এজেন্ডা এগিয়ে নেওয়ার বিষয়ে অগ্রাধিকার দিতে চাইবেন। এ জন্য তাঁরা ২০২৮ সালে হোয়াইট হাউস পুনরুদ্ধারের ভিত্তি স্থাপনে বেশি অগ্রাধিকার দেবেন বলে মনে করছেন অ্যান্টনি।

Explore More Districts