চাঁদপুর থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন পোর্টাল চাঁদপুর রির্পোট ও প্রিয় সময় এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৩ মার্চ ২০২৬ খ্রি. শুক্রবার বিকেলে রামপুর বাজার প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে আলোচনাসভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ সাবেক ছাত্র সংসদ নেতা, জেলা ছাত্রদল ও শহর ছাত্র দলের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাফিউস সাহাদাত ওয়াসিম পাটোয়ারী।
তিনি বলেন, সমাজের অসংগতি দূর করতে আলেম ওলামাদের ভূমিকা অপরিসীম। তিনি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, সাংবাদিকরা হলো সমাজের আয়না, তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশের মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা সহ সকল বিষয়ে মানুষের কল্যান বয়ে আনবে। সাংবাদিকরা যদি কারো পক্ষপাত করে তাহলে দেশের অসংগতি থেকেই যাবে। সাংবাদিকদের থাকতে হবে নিরপেক্ষ ও নির্দলীয়, তাহলেই সকলের সমাজ গঠন করতে সহজ হবে।
তিনি আরও বলেন, যারা এমপি-মন্ত্রী হয়েছেন, তারা যদি মনে করে যার যার সংসদীয় এলাকায় কোন চাঁদাবাজ, মাদক থাকবে না ইচ্ছা করলে সবই সম্ভব হবে। তিনি তাঁদেরকে চাঁদপুরের সকল এলাকায় সুন্দর ও সুচারুরুপে কাজ করার আহবান জানান। তিনি বলেন, এখন বিএনপি ক্ষমতায়, তাই কোন চাঁদাবাজ নাই। এখন আর সেলিমের মত চাঁদাবাজ, বালুখোরদের এলাকায় ঠাই হবে না।
পরিশেষে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শ ও উদ্দেশ্যকে বাস্তবায়ন করার লক্ষে সকলকে একযোগে কাজ করতে হবে বলে আহ্বান জানান।
অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর রিপোর্ট ও প্রিয় সময়ের সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান রানার সভাপতিত্বে, চাঁদপুর রিপোর্টের বিশেষ প্রতিনিধি সাংবাদিক একেএম গোলাম নবী খোকনের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন হাজীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, হাইমচর উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম রুবেল, দৈনিক চাঁদপুর দর্পন পত্রিকার স্টাফ রিপোর্টার সুজন চৌধুরী প্রমুখ।
উপস্থিত ছিলেন প্রিয় সময়ের নির্বাহী সম্পাদক রাসেল খান, চাঁদপুর রিপোর্টের স্টাফ রিপোর্টার এম সাদ্দাম হোসেন, বাবুরহাট প্রতিনিধি সজীব খান, গাজী মহিসিন, স্টাফ রিপোর্টার সাখাওয়াত হোসেন সুমন বেপারী সহ সাংবাদিকবৃন্দ।
স্টাফ করেসপন্ডেট/
১৩ মার্চ ২০২৬

