প্রবীণ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপিতে ফিরলেন জাকির মেম্বার
১৯ January ২০২৬ Monday ১২:৩৩:১৩ PM
বাবুগঞ্জ প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভাইস চেয়ারম্যান, বরিশাল-৩ আসনের এমপি প্রার্থী এ্যাড. জয়নুল আবেদীন ৪ বারের নির্বাচিত ইউপি সদস্য জাকির হোসনকে দলে ফিরিয়েছেন। জাকির হোসেন বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়ন পরিষদের ৪ বারের নির্বাচিত ইউপি সদস্য। তিনি ২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে আওয়ামী লীগে যোগদান করেছিলেন। এর আগে তিনি উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি চাঁদপাশা বিএনপির সভাপতি হিসেবে ৫ বছর দায়িত্ব পালন করছেন।
(১৮ জানুয়ারী) বৃহস্পতিবার সন্ধ্যার পর বাবুগঞ্জ উপজেলার বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাড. জয়নুল আবেদীন এর হাতে ফুল দিয়ে পুনরায় বিএনপিতে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সুলতান আহম্মেদ খানের সভাপতিত্বে ও সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৩ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী এ্যাড. জয়নুল আবেদীন। এসময় উপস্থিত ছিলেন কৃষকদলের জেলা সভাপতি মহাসিন আলম। উপজেলা যুবদলের সদস্য সচিব ওবায়দুল হক, চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন হোসেনসহ ৯ টি ওয়ার্ডের ১৮ জন সভাপতি, সাধারণ সম্পাদকের মধ্য ১৭ জনসহ ইউনিয়ন বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)