প্রবাসীর বাড়িতে ডাকাতি, কোরআন শপথ করিয়ে ঘটনা গোপনের হুমকি

প্রবাসীর বাড়িতে ডাকাতি, কোরআন শপথ করিয়ে ঘটনা গোপনের হুমকি

২৪ February ২০২৬ Tuesday ৯:৫৩:০৭ PM

Print this E-mail this


বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

প্রবাসীর বাড়িতে ডাকাতি, কোরআন শপথ করিয়ে ঘটনা গোপনের হুমকি

বরিশালের বাকেরগঞ্জে লেবানন প্রবাসীর বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতি শেষে ঘটনাটি প্রকাশ না করার জন্য ঘরের সদস্যদের হাতে কোরআন শরীফ তুলে দিয়ে শপথ করানো হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
এ ঘটনায় স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে জানা গেছে।

উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাহাদুরপুর গ্রামে প্রবাসী লিটন গাজীর বাড়িতে সোমবার রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে।ওই সময় ঘরে তার বৃদ্ধ মা, স্ত্রী রোজিনা ও ছোট মেয়ে অবস্থান করছিলেন।

ভুক্তভোগীদের ভাষ্য, গভীর রাতে দরজায় শব্দ শুনে কে এসেছে জানতে চাইলে ৭-৮ জন মুখোশধারী ব্যক্তি দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই তারা পরিবারের সদস্যদের মুখ চেপে ধরে, হাত-পা বেঁধে ফেলে এবং অস্ত্র ঠেকিয়ে চুপ থাকতে বলে। কথা বলতে গেলে মারধরও করা হয়।

পরিবারের সদস্যরা জানান, ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল নিয়ে যায় ডাকাতরা। চলে যাওয়ার সময় তারা সবার হাতে কোরআন শরীফ ধরিয়ে শপথ করায়—ঘটনাটি কোথাও প্রকাশ করা যাবে না। প্রকাশ করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts