সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের ছবি দিয়ে ‘আপত্তিকর’ পোস্ট করার অভিযোগে বাগেরহাটে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত সোমবার রাতে বাগেরহাটের কচুয়া উপজেলার বাঁধাল এলাকা থেকে শেখ রসুল ওরফে রফিকুল (২৪) নামের ওই তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। রসুল ওই উপজেলার গোপালপুর গ্রামের জাহিদ শেখের ছেলে। কচুয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে শেখ রসুলকে আদালতে তোলে পুলিশ।
