জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, যুবদল জাতীয়তাবাদী শক্তির অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে যুবদলের নেতাকর্মীদের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। সংগঠনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের আদর্শ ও শৃঙ্খলা বজায় রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে জেলা থেকে শুরু করে উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
চাঁদপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম খান নজুর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হোসেন গাজী, নজরুল ইসলাম বাবলু, জুরহাস আহমেদ জুয়েল, সদস্য হাবিবুর রহমান মুন্সি, রাজরাজেশ্বর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রমজান আলী প্রধানিয়া, হানারচর ইউনিয়ন যুবদলের সভাপতি বিল্লাল হোসেন গাজী চান্দ্রা ইউনিয়ন যুবদলের সভাপতি খোরশেদ গাজী, ইব্রাহিমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন মাঝি, লক্ষ্মীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নুরুল ইসলাম পাটওয়ারী, বালিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি নেওয়াজ শরীফ, বাগাদী ইউনিয়ন যুবদলের সভাপতি মাহসীন আলম গাজী, তরপুরচন্ডী ইউনিয়ন যুবদলের সভাপতি আইয়ুব আলী খন্দকার, মৈশাদী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জি এম শাহীন, রামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কাউছার আহমেদ পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউনিয়ন সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফ তালুকদার, কল্যাণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ আলী খান, আশিকাটি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মমিন খান, বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন প্রমুখ।
সভায় চাঁদপুর সদর উপজেলা যুবদলের আওতাধীন ১৪টি ইউনিয়ন যুবদলের সভাপতি/সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন, কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি, নেতাকর্মীদের অংশগ্রহণ এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
স্টাফ রিপোর্টার/
২৫ অক্টোবর ২০২৬

