ডেস্ক নিউজ :: বাংলাদেশ জামায়াত ইসলামী প্রচার ও মিডিয়া বিভাগ সাতক্ষীরার সদর উপজেলা জনশক্তি ভাইদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত। বৃহস্পতিবার (৫ ই মার্চ) দুপুর ১:০০ মিনিটে সাতক্ষীরা জেলার মুন্সিপাড়াস্থ অবস্থিত আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ম পরিষদ সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামের উপজেলা মাওলানা আনিসুর রহমান এবং সঞ্চালন করেন সাতক্ষীরা সদর উপজেলার মিডিয়া বিভাগের সেক্রেটারি জনাব শাহজাহান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আজিজুর রহমান কেন্দ্র সূরা সদস্য সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা। মাওলানা মোশারফ হোসেন
জেলা কর্মপরিশোধ সদস্য ও আমির বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা। মাওলানা হাবিবুর রহমান জেলা পরিষদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামের সদর উপজেলা। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর সাবেক সভাপতি মোহাম্মদ আলমামুন
এছাড়া আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা অনলাইন পেস ক্লাবের সদস্য অর্থ সম্পাদক জনাব জল্লুর রহমান সাংবাদিক মুজাহিদ হোসেন ও বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন রমজান মাস আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও মানবিক গুণাবলি বিকাশের মাস। তিনি সাংবাদিকদের নৈতিকতা, শৃঙ্খলা ও আদর্শিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, একজন কর্মীকে ব্যক্তিগত জীবনে দায়িত্বশীলতা, সততা ও দক্ষতার পরিচয় দিতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

