প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৫ জুলাই ওয়ান নিউজ বিডিতে “যৌতুকের লোভে মানসিক নির্যাতন, ‘মানসিক রোগী’ বানানোর অভিযোগ কলেজশিক্ষক স্বামীর বিরুদ্ধে” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। উক্ত সংবাদে সরবরাহকৃত তথ্য সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা ও ভিত্তিহীন।

যা আমার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিকভাবে ভাবমূর্তি নষ্ট করেছে। প্রকৃত তথ্য গোপন করে সাংবাদিকদের ভুল তথ্য সরবরাহ করে আমাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। প্রকাশিত তথ্যের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রকৃত ঘটনা হচ্ছে, গত ২০ মে আমার স্ত্রী নাহিদ শারমীনকে গাইনী বিশেষজ্ঞ দেখাই। ২০ জুন ২০২৫ আমার স্ত্রীর ছোট ভাই নজমুল ইসলাম নাহিয়ানকে সঙ্গে নিয়ে আমি আমার স্ত্রীকে ঔষধপত্রসহ তিনমাসের চিকিৎসা ও বিশ্রামের জন্য বাবার বাড়ি ঢাকার মিরপুরে রেখে আসি।

দেড় মাস পরে ফিরিয়ে আনতে গেলে ব্যর্থ হই। গত এক বছর তার সাথে আমি মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে চলেছি। এরপর আমার স্ত্রী আমার কাছে ডিভোর্স লেটার চায়। আমাদের কোনো সন্তান নাই।

আমি পেশাগত কারণে কলেজে থাকার দিনের একটা বড় সময় একা বাসায় থাকতাম। এতে তার শারীরিক বেশ কিছু সমস্যা দেখা দেয়। এরপর সে নানা ধরনের অপপ্রচার করেছে।

মোঃ রহমত হোসেন
প্রভাষক, মার্কেটিং বিভাগ
হামিদপুর আল হেরা কলেজ, যশোর।

Explore More Districts