প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি – দৈনিক আজকের জামালপুর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি – দৈনিক আজকের জামালপুর




প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি – দৈনিক আজকের জামালপুর



গত ১৯ আগষ্ট দৈনিক সমকাল, দৈনিক আজকের জামালপুর ও জামালপুর দিনকাল সহ বিভিন্ন জাতীয়, আঞ্চলিক দৈনিক ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়াসহ অনলাইন পত্রিকায় “ইসলামপুর গোয়ালেরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুর রাজ্জাকের পদত্যাগ দাবী” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। উক্ত প্রকাশিত সংবাদে আমার কর্মরত প্রতিষ্ঠান, আমার সহকারী প্রধান শিক্ষক একেএম মজিবর রহমান ও আমাকে জড়িয়ে যেসব অভিযোগে মানববন্ধন ও সংবাদ প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। এলাকাবাসী একটি কুচক্রী মহল তাদের স্বার্থ ও ফয়েদা হাসিল করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে এবং সরকারের পতনের পর একটি অসাধু চক্র প্রতিষ্ঠানে ঢুকে অফিস কক্ষের প্রয়োজনীয় কাগজ পত্রও চুরি করে নিয়ে গেছে। আমিও নিরাপত্তাহীনতায় রয়েছি। আমি দীর্ঘ দিন ধরে সুনামের সহিত আমার প্রতিষ্ঠান পরিচালনা করছি। তাই আমি উক্ত ঘটনা ও প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।
মো: আব্দুর রাজ্জাক
প্রধান শিক্ষক
গোয়ালেরচর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ
ইসলামপুর, জামালপুর।


Explore More Districts