পেকুয়ায় ৭ লক্ষ টাকার ইয়াবাসহ আটক ১ – দৈনিক আজাদী

পেকুয়ায় ৭ লক্ষ টাকার ইয়াবাসহ আটক ১ – দৈনিক আজাদী

কক্সবাজারের পেকুয়ায় ৭ লক্ষ টাকার ইয়াবাসহ জহিরুল্লাহ (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পেকুয়া থানা পুলিশ। আটক মাদক ব্যবসায়ী টেকনাফ থানার বাহারছড়া এলাকার নুরুল আলমের পুত্র বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ২টায় দিকে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানার এস,আই মহিউদ্দিন পাটোয়ারীর নেতৃত্বে উপজেলার টইটং ইউনিয়নের সীমান্তব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে ২ হাজার ৩শত পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৭ লক্ষ টাকা।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হবে। আদালতের মাধ্যমে আটক মাদক ব্যবসায়ীকে জেল হাজতে প্রেরণ করা হবে।

Explore More Districts