ঋতু পরিবর্তনের ফলে মূল পরিবেশগত প্রক্রিয়া ও মানবসমাজ অস্থিতিশীল হওয়ার হুমকির সম্মুখীন। ঋতু পরিবর্তনের কারণে হিমবাহ আগেই গলে যাচ্ছে। তুষারপাতের নিয়মিত ঘটনা বদলে যাচ্ছে। বিশ্বের অনেক জায়গায় মৌসুমি বৃষ্টিপাতের চক্র ব্যাহত হচ্ছে। পরিযায়ী পাখির আগমন ও প্রস্থান, পোকামাকড়সহ উভচর প্রাণীর জীবনচক্র আর বৃহৎ স্তন্যপায়ী প্রাণীর প্রজননে ঋতুর প্রভাব রয়েছে। সবকিছুরই পরিবর্তন হচ্ছে।
সূত্র: এনডিটিভি

