পূবাইলে ধানের শীষ প্রতীকের উঠান বৈঠক অনুষ্ঠিত – Daily Gazipur Online

পূবাইলে ধানের শীষ প্রতীকের উঠান বৈঠক অনুষ্ঠিত – Daily Gazipur Online

মোঃ দেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ডের পূবাইল আদর্শ কলেজ কেন্দ্রের আওতাধীন বসুগাঁও পশ্চিম মধ্যপাড়া ইউনিট কর্তৃক গাজীপুর-৫ (কালীগঞ্জ–পূবাইল–বাড়িয়া) সংসদীয় আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন এর ধানের শীষ প্রতীকে বিজয় করার লক্ষ্যে নির্বাচনী প্রচারণা ও উঠান অনুষ্ঠিত হয়। সোমবার ( ৯ ফেব্রুয়ারি ) বিকালে বসুগাঁও পশ্চিম মধ্যপাড়া আল মদিনা জামে মসজিদ সংলগ্ন মাঠে এ আয়োজন করা হয়।
উক্ত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন,সঞ্চালনায় করেন এডভোকেট আব্দুল্লাহ, আহবায়ক সদস্য পূবাইল আদর্শ কলেজ কেন্দ্র। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ ফিরোজ মোল্লা, সাংগঠনিক সম্পাদক পূবাইল থানা শ্রমিক দল, সোহরাব হোসেন শাওন, সভাপতি পদপ্রার্থী ৪১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল, মফিজ উদ্দিন মোল্লা, আউয়াল মুন্সি ও যুবদল নেতা শফিকুল ইসলাম প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন ইয়াসিন মোল্লা,ও আকবর হোসেন হিমেল।

Print Friendly, PDF & Email

Explore More Districts