পূবাইলে চুরির মামলার দুই আসামি গ্রেফতার, উদ্ধার চোরাই মালামাল – Daily Gazipur Online

পূবাইলে চুরির মামলার দুই আসামি গ্রেফতার, উদ্ধার চোরাই মালামাল – Daily Gazipur Online

​মোঃ দেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর মহানগরের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে চুরির মামলার দুই আসামি গ্রেফতার। এ সময় তাদের কাছ থেকে তাদের দেয়া তথ্য মতে চোরাই মালামাল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৪ জুন) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানার অফিসার এসআই (নিরস্ত্র) মো. রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পূবাইলের তালটিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে পূবাইল থানার মামলা নং-০২(০৬)২৬, ধারা ৪৫৪/৩৮০ পেনাল কোডের তদন্তে প্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কল্যানদি এলাকার মো. কামাল হোসেন (৩৫) এবং পূবাইলের তালটিয়া এলাকার মো. আল আমিন (২৮)।

গ্রেফতারের পর কামাল হোসেনের দখল থেকে একটি সিলিং ফ্যান, একটি চার্জার ফ্যান ও একটি ছোট স্ট্যান্ড ফ্যান উদ্ধার করা হয়। এছাড়া আল আমিনের দখল থেকে দুটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া মালামাল জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরে গ্রেফতার দুই আসামিকে আদালতে পাঠানো হয়।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান থানা পুলিশ, চুরি, ছিনতাই ও মাদক দ্রব্য অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email

Explore More Districts