পূবাইলে ওয়ারেন্টের আসামী গ্রেফতার – Daily Gazipur Online

পূবাইলে ওয়ারেন্টের আসামী গ্রেফতার – Daily Gazipur Online

মোঃদেলোয়ার হোসেন,পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর মহানগরীর পূবাইলের শীর্ষ সন্ত্রাসী মুক্তার হোসেন কে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ।
বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানার এস আই নাসির উদ্দিনের নেতৃত্বে ৪১ নং ওয়ার্ডের হাড়িবাড়ির টেক এলাকা থেকে ওয়ারেন্ট ভুক্ত শীর্ষ সন্ত্রাসী মুক্তার হোসেন কে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পূবাইল থানার অফিসার ইনচার্জ জনাব শেখ মোঃ আমিরুল ইসলাম।
তিনি আরও জানান গ্রেফতারকৃত মোক্তার হোসেন মাদক,খুন,সহ বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত ফেরারী আসামি। সে ফেরারী হয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন,গ্রেফতার করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

Print Friendly, PDF & Email

Explore More Districts