পুলিশ প্রশাসনে রদবদল, একাধিক গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন – DesheBideshe

পুলিশ প্রশাসনে রদবদল, একাধিক গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন – DesheBideshe



পুলিশ প্রশাসনে রদবদল, একাধিক গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন – DesheBideshe

ঢাকা, ৭ এপ্রিল – পুলিশ প্রশাসনে একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। সোমবার পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক কয়েকটি অফিস আদেশে এই বদলির নির্দেশ দেওয়া হয়। আদেশে জানানো হয় পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক রায়হান উদ্দিন খানকে পুলিশ সদর দপ্তরের পারসোনাল ম্যানেজমেন্ট এক শাখায় বদলি করা হয়েছে।

একই সঙ্গে পারসোনাল ম্যানেজমেন্ট এক শাখায় কর্মরত অতিরিক্ত উপমহাপরিদর্শক খন্দকার শামীমা ইয়াছমিনকে রিপেয়ার অ্যান্ড মেইনটেইন্যান্স শাখায় স্থানান্তর করা হয়েছে। এছাড়া ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন বিভাগেও একাধিক কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। সচিবালয় নিরাপত্তা বিভাগের অতিরিক্ত উপকমিশনার আব্দুল কাদেরকে ডিএমপির গোয়েন্দা পুলিশ তেজগাঁও বিভাগে বদলি করা হয়েছে।

ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেইন্যান্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. খালিদ বোরহানকে ট্রাফিক বিভাগে পাঠানো হয়েছে। একই আদেশে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার আমেনা আক্তারকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পশ্চিম বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পশ্চিম বিভাগের অতিরিক্ত উপকমিশনার শারমিন আক্তার চুমকিকে সচিবালয় নিরাপত্তা বিভাগে বদলি করা হয়েছে। তাছাড়া ডিএমপির অতিরিক্ত উপকমিশনার অরিত সরকারকে প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেইন্যান্স বিভাগে স্থানান্তর করা হয়েছে।

এস এম/ ৭ এপ্রিল ২০২৬



Explore More Districts