পুরুষ সুপারস্টাররা বহু বছর ধরে দিনে আট ঘণ্টা কাজ করে আসছেন…

পুরুষ সুপারস্টাররা বহু বছর ধরে দিনে আট ঘণ্টা কাজ করে আসছেন…

‘আট ঘণ্টা’র শিফট নিয়ে অনেকে অনেক কথা বললেও এত দিন নীরব ছিলেন দীপিকা। এবার মুখ খুলেছেন। সিএনবিসি টিভি ১৮-কে এক সাক্ষাৎকারে দীপিকা এ নিয়ে খোলামেলা কথা বলেছেন। এই দাবির কারণেই কী তাঁকে মূল্য চোকাতে হয়েছে? অনেক ভেবেচিন্তে অভিনেত্রী বলেছেন, ‘আগেও অনেক বিষয় নিয়ে আমি কথা বলেছি। আর এ কারণে অনেক সময় আমাকে মূল্য চোকাতে হয়েছে। অন্য নারীর কাছে আমার এই দাবি যদি অন্যায্য মনে হয়, তাহলে তা–ই হবে। তবে এটা কোনো গোপন বিষয় নয় যে আমাদের ইন্ডাস্ট্রিতে পুরুষ সুপারস্টাররা বহু বছর ধরে দিনে আট ঘণ্টা কাজ করে আসছেন। কিন্তু পরিতাপের বিষয়, এটি কখনো আলোচনায় উঠে আসেনি। আমি তাঁদের নাম নিচ্ছি না, তাহলে বিষয়টা চর্চায় উঠে আসবে। অনেকে আবার সোম-শুক্রবার কাজ করেন, উইকেন্ডে কাজ করেন না।’

Explore More Districts