পীরগঞ্জ পৌরসভার নির্মানাধীন ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৮
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।
রংপুরের পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৮জন। আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার আরাজীগঙ্গারামপুর ওর্য়াডে পৌরসভার নির্মানাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
ভিশন ২০২০ ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করছেন বলে জানা গেছে।
নিহতরা হলেন- শ্রমিক আছাদুল হক যার গ্রামের বাড়ী গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় অপর শ্রমিক শিহাব যার বাড়ী রংপুরে। আহত শ্রমিকরা হলেন,লিটন মন্ডল,সেলিম মিয়া ,বাবলা মিয়াসহ অনেকে।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার নির্মানাধীন ব্লিডিং-এ সকাল থেকে ১৩ জন শ্রমিক ছাদের নির্মাণ কাজ করছিলেন। হঠাৎ সাটারিং ভেঙে পড়লে নিচে চাপা পড়েন ৪ জন শ্রমিক। এসময় পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে কর্তবরত চিকিৎসক আছাদুল ও শিহাব কে মৃত্যু ঘোষনা করেন।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পীরগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা নাজমুল সরকার বলেন, ঘটনাস্থল থেকে ২ জনকে আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে । স্থানীয়রা আরো ৫ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারি ঘটনার সত্যতা স্বীকার করেন।
রংপুর-৬ সংসদ সদস্য নুরুল আমিন বলেন, পৌরসভার ভবন নির্মাণে দুই শ্রমিক নিহত হয়েছেন এটি অত্যান্ত দুঃখজনক। আমি ঘটনাস্থল পরির্দশন করেছি। সংশ্লিষ্ট যাদের গাফিলাতি রয়েছে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি.।

