পিরোজপুর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

পিরোজপুর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

২১ September ২০২৫ Sunday ১১:৫২:০৫ PM

Print this E-mail this


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এতে নজরুল ইসলাম খানকে আহ্বায়ক ও সাইদুল ইসলাম কিসমতকে সদস্য সচিব করা হয়েছে। 

রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

নজরুল ইসলাম খান জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক নাজিরপুর উপজেলার চেয়ারম্যান ছিলেন এবং সাইদুল ইসলাম কিসমত পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। 

এছাড়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মহিলা দল বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এলিজা জামানকে প্রথম যুগ্ম সচিব, সদস্য হিসেবে সাবেক আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেনসহ ৪ জন সদস্য রয়েছেন। 

উল্লেখ্য, ২ সেপ্টেম্বর জেলার সদর উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে তুমুল বাগবিতণ্ডা, হামলা, হাতাহাতিসহ একপ্রকার মব সৃষ্টি করে সম্মেলনকে ভণ্ডুল এবং ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে কেন্দ্র ওই জেলা আহ্বায়ক কমিটি বিলুপ্ত ও একই দিন জেলা ছাত্রদলের কমিটি স্থগিত ঘোষণা করে। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts