পিরোজপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

পিরোজপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

২১ June ২০২৬ Sunday ১১:৫৪:১১ AM

Print this E-mail this


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

পিরোজপুরের নাজিরপুরে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আরিফুল হক (১৪) নামে এক কিশোরের বিরুদ্ধে। শনিবার (২০ জুন) সন্ধ্যায় নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

আরিফুল হক একই এলাকার হায়দার ব্যাপারীর ছেলে।

‎ভুক্তভোগী ওই শিশুর মা জানান, গত বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে অভিযুক্ত আরিফুল এবং স্থানীয় আশরাফুল শিশুটিকে ডেকে তার নানার বাড়ি নিয়ে যায়। সেই ঘরে কোনো লোক না থাকায় আশরাফুলকে বাহিরে রেখে আরিফুল শিশুটিকে নিয়ে ভিতরে প্রবেশ করে এবং সেখানে তাকে ধর্ষণ করে।

শনিবার শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে শিশুটি তার মায়ের কাছে সব খুলে বলে। এ ঘটনার পরে শিশুটিকে তাৎক্ষণিক নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে পিরোজপুর জেলা হাসপাতালে স্থানান্তর করেন।

পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসক একেএম আসিফ আহমেদ বলেন, ‘নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আসা পাঁচ বছরের শিশুটিকে তাৎক্ষণিক ভর্তি করা হয়েছে। শিশুটির শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে।’

‎এ ব্যাপারে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘পাঁচ বছরের শিশু ধর্ষণের বিষয়টি মৌখিকভাবে অভিযোগ এসেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts