| ২৮ December ২০২৫ Sunday ১২:৫৮:২১ PM | |
পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর সদর উপজেলার পশ্চিম ডুমরিতলা গ্রামে ভোরবেলায় আগুনে ভষ্মিভূত হয়েছে ৩টি বসত ঘর। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন- পলাশ কান্তি সাহা, শিব সাহা, দীপক সাহা, শ্যামলেন্দু সাহা এবং অশোক সাহা।
অগ্নিকান্ডের ঘটনায় ঘরের মধ্যে থাকা সকল জিনিসপত্রসহ মূল্যবান কাগজপত্রও পুড়ে গেছে বলে জানান ভূক্তভোগীরা।
ভূক্তভোগীরা জানান, ওই গ্রামের সাহা বাড়ির পলাশ কান্তি সাহার পরিবারের সবাই বেড়াতে গিয়েছিল এবং রাতে পলাশও পিরোজপুর শহরে ছিল। ভোরবেলা ওই বাড়ির বৃদ্ধা সন্ধ্যা সাহা প্রকৃতির ডাকে সারা দিয়ে ঘরে ফেরার পর পলাশের ঘরে আগুন জ্বলতে দেখে ডাক চিৎকার দেয়। এরপর মূহুর্তের মধ্যে আগুন পার্শবর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে পিরোজপুর ফায়ার স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর যুগল বিশ্বাস জানান, কিভাবে আগুন লেগেছে এ বিষয়ে এখনো তারা নিশ্চিত নয়। তদন্ত শেষে অগ্নিকান্ডের কারন বলতে পারবেন বলে জানান এই কর্মকর্তা। এরআগে দুই বছর আগেও পার্শবর্তী একটি বাড়িতে অগ্নিকান্ডে বেশ কয়েকটি ঘর পুড়ে গিয়েছিল।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

