পিরোজপুরে ভয়াবহ আগুনে ৬ দোকানির স্বপ্ন পুড়ে ছাই

পিরোজপুরে ভয়াবহ আগুনে ৬ দোকানির স্বপ্ন পুড়ে ছাই

৯ April ২০২৬ Thursday ২:৫১:২৯ PM

Print this E-mail this


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে ভয়াবহ আগুনে ৬ দোকানির স্বপ্ন পুড়ে ছাই

পিরোজপুরের সদরে ভয়াবহ আগুনে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল ) ভোর ৪টার দিকে সদর উপজেলার ছোট জুজখোলা এলাকার টেক্সটাইল মিলসংলগ্ন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মুহূর্তের মধ্যে দোকানগুলো পুড়ে যায়। এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন: মো চান মিয়া শেখ, মো. ইমাম হোসেন, মো. ইলিয়াস হোসেন, আমজেদ, ডা. আ. সালাম (লাল মিয়া) এবং চান মিয়া খান। তাদের প্রত্যেকের দোকানে থাকা মালামাল, আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের তীব্রতায় দোকানগুলো রক্ষা করা সম্ভব হয়নি।

তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এ ঘটনায় তাদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং অনেকেই এখন নিঃস্ব হয়ে পড়েছেন।

এ দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ (অব.) তাফাজ্জল হোসাইন ফরিদ এবং সেক্রেটারি জহিরুল হক।

পরিদর্শনকালে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেয়া হয়। স্থানীয় জনপ্রতিনিধিরা দ্রুত সরকারি সহযোগিতা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts