পার্কভিউ হসপিটালের আয়োজনে চিকিৎসকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত – দৈনিক আজাদী

পার্কভিউ হসপিটালের আয়োজনে চিকিৎসকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত – দৈনিক আজাদী

চট্টগ্রাম নগরীতে কর্মরত সম্মানিত চিকিৎসকদের সম্মানার্থে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে পার্কভিউ হসপিটাল। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় নগরীর দি কিং অব চিটাগং মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন-এর মাননীয় মেয়র ডা. শাহদাত হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ রেজাউল করিম।

সভাপতিত্ব করেন পার্কভিউ হসপিটালের চেয়ারম্যান ডা. একেএম ফজলুল হক।

মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর আরবী বিভাগের অধ্যাপক একেএম আব্দুল কাদের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম।

এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জনাব ডা. শেখ ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, ডা. আবু নাসের, চট্টগ্রাম প্রেস ক্লাব-এর প্রেসিডেন্ট জনাব জাহিদুল করিম কচি এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (চট্টগ্রাম কেন্দ্র)-এর চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলমসহ স্বাস্থ্যখাত ও নাগরিক সমাজের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, চিকিৎসকরা মানবসেবায় গুরুত্বপূর্ণ ও অনন্য ভূমিকা পালন করে আসছেন। সমাজ ও দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে তাঁদের অবদান অনস্বীকার্য। তাঁরা চিকিৎসকদের পেশাগত দক্ষতা, নৈতিক দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ আরও সমৃদ্ধ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরবর্তীতে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়। এ আয়োজনে নগরীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের চিকিৎসকবৃন্দ অংশগ্রহণ করেন।

Explore More Districts