গত সোমবার সম্প্রচারিত ওই সাক্ষাৎকার ইরানে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। সমালোচকেরা পেজেশকিয়ানের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে, ইরানে ওপর গত মাসে যুক্তরাষ্ট্রের হামলার পরও তিনি ‘অতিমাত্রায় নমনীয়’ অবস্থান নিয়েছেন।
ইরানের রক্ষণশীল কায়হান পত্রিকা এক সম্পাদকীয়তে পেজেশকিয়ানকে উদ্দেশ্য করে লিখেছে, ‘আপনি কি ভুলে গেছেন, এই মার্কিনিরা জায়নবাদীদের সঙ্গে মিলে এর আগেও আলোচনার কথা বলে হামলার সময় ও প্রস্তুতি নিয়েছিল?’
সংরক্ষণশীল আরেকটি পত্রিকা জাভান প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সমালোচনা করে লিখেছে, তাঁর বক্তব্য ছিল ‘একটু বেশি নমনীয়।’

